গল্পে গ্রিক ট্রাজেডি সমগ্র
এম. রুহুল আমিনের 'গল্পে গ্রিক ট্রাজেডি সমগ্র' ক্লাসিক্যাল গ্রিক ট্রাজেডির নিরন্তর প্রাসঙ্গিকতাকে নতুন রূপে পাঠকের সামনে উপস্থাপন করে। আড়াই হাজার বছর আগে এথেন্সের মঞ্চে যে মানবিক অনুভূতির অন্তর্ভেদী রূপায়ণ ঘটেছিল, সেই সুখ-দুঃখ, আশা-হতাশা, প্রেম-বিচ্ছেদ, জয়-বিপর্যয় আজও বিশ্বজনীন। নিয়তির লিখন হিসেবে গ্রিক চেতনায় মানবজীবনের যে সংগ্রামের চিত্র অঙ্কিত, তা আজকের প্রতিটি জীবনের সাথেও আশ্চর্যরকমভাবে মিশে আছে।
সংকলনে ইস্কিলাসের ৬টি, সফোক্লিসের ৫টি এবং ইউরিপিডিসের ১২টি নাটকের কাহিনি স্থান পেয়েছে। নাটকের কাঠামো ভেঙে গল্পরূপে সাজানো হলেও সংলাপের মাধ্যমে চরিত্রের সংঘাতকে সরাসরি উপস্থাপন করে নাটকীয় তীব্রতা অক্ষুণ্ন রাখা হয়েছে। মানবতার প্রতি গভীর মমতা আর জীবনের অপরিসীম সংঘাত যে অনন্য উচ্চতায় গ্রিক ট্রাজেডিতে রূপায়িত, তার সন্ধান মিলবে এই গ্রন্থে।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।