সেই সব পাকিস্তানী
মুনতাসীর মামুনের 'সেই সব পাকিস্তানী' বইটি ভ্রমণকাহিনির ঢঙে লেখা, কিন্তু এর মূল উদ্দেশ্য অন্য। ১৯৭১ সালের ঘটনা ও তাৎপর্য সম্পর্কে পাকিস্তানিদের মনোভঙ্গি কী ছিল, তা খুঁজে বের করাই এই গ্রন্থের লক্ষ্য। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের পেছনে চরম মূল্য দিতে হয়েছিল, হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠনের মুখোমুখি হতে হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রযন্ত্র তার নিজ জনগণের ওপরই এ অপরাধ চালিয়েছিল।
লেখক সেই রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের জবানিতে ইতিহাসের এই জঘন্য অপরাধের কারণ জানতে চেয়েছেন। জুলফিকার আলী ভুট্টোর ঘনিষ্ঠ সহচর, গণহত্যায় জড়িত জেনারেল, প্রাক্তন সিভিল অফিসার, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ অনেকের সাক্ষাৎকার এখানে বিশ্বস্তভাবে উপস্থাপিত হয়েছে। প্রশ্নোত্তরের ভিত্তিতে রচিত এই বই ১৯৭১ নিয়ে পাকিস্তানের বর্তমান এলিটশ্রেণির দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা গভীরভাবে জানতে চান, তাদের জন্য এটি অপরিহার্য একটি দলিল।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 6th Print, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845060530 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 190 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।