Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৌফিক জোয়ার্দারের 'জনস্বাস্থ্যের ময়নাতদন্ত' বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার বাস্তবচিত্র উন্মোচন করেছে। জনস্বাস্থ্য কোনো একক বিষয় নয়, বরং মহামারিবিদ্যা, জৈব-পরিসংখ্যান, জনপুষ্টি, স্বাস্থ্য-অর্থনীতি, চিকিৎসা-নৃবিজ্ঞান, স্বাস্থ্য-প্রশাসনসহ নানা শাখার সমন্বয়ে গঠিত একটি কম্পোজিট ডিসিপ্লিন। বাংলাদেশে সাধারণত 'স্বাস্থ্য' বলতে মানুষ শুধু 'চিকিৎসা'ই বোঝে, কিন্তু এই গ্রন্থটি দেখিয়েছে স্বাস্থ্যকে জনগণের অধিকার হিসেবে দেখার প্রয়োজনীয়তা।
লেখকের মূল বক্তব্য হলো, মানুষের দারিদ্র্য, সমাজ-বাস্তবতা ও সংস্কৃতি নিবিড়ভাবে তার স্বাস্থ্যসন্ধানকে প্রভাবিত করে। শুধু ওষুধ ও চিকিৎসাকে জনস্বাস্থ্যের প্রধান চাহিদা হিসেবে দেখা খর্বিত দৃষ্টিভঙ্গির পরিচায়ক। কোভিড-১৯ মহামারি যেন আতশী কাঁচের মতো বাংলাদেশের জনস্বাস্থ্যের দুর্দশাকে বিবর্ধিত করে দেখিয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে ডক্টরেট করা ড. তৌফিক জোয়ার্দার ময়নাতদন্তের মতো কেটেকুটে উদ্ঘাটন করেছেন বাংলাদেশের জনস্বাস্থ্যের বাস্তবচিত্র। স্বাস্থ্য অধিকার ও জনগণের ক্ষমতায়ন নিয়ে যারা ভাবেন, তাদের জন্য এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845063395 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 149 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |