নারীদের একাত্তর
by আফসান চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসান চৌধুরী সম্পাদিত 'নারীদের একাত্তর' বইটি মুক্তিযুদ্ধে নারীদের দুঃসহ অভিজ্ঞতা আর অসামান্য সাহসিকতার এক অনন্য দলিল। ১৯৭১ সালের যুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন ও নিরাপত্তাহীনতা ছিল নারী জীবনের ভয়াবহ বাস্তবতা, কিন্তু সেই নয় মাসে নারীরা শুধু নিপীড়িতই হননি। অনেকে নিজেরা মুক্তিযোদ্ধা হয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, আহতদের সেবা করেছেন, নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন, এমন সব ঝুঁকি নিয়েছেন যা স্বাভাবিক সময়ে কল্পনাও করা যায় না।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী নারীদের নিজের ভাষ্যে বইটি তুলে ধরে যুদ্ধদিনে নারী জনগোষ্ঠীর অসহনীয় ক্লেশ আর অতুলনীয় সংগ্রামের চিত্র। যুদ্ধের পরে সামাজিক ঘৃণা আর বঞ্চনার শিকার হয়েও অনেক নারী অটল থেকেছেন, হয়ে উঠেছেন অপরাজেয়। নারীরা কীভাবে নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে যুদ্ধকে টিকিয়ে রেখেছিলেন, তার বহুমাত্রিক চিত্রই এই গ্রন্থের বিশেষত্ব।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845063449 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 179 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |