ইসরায়েলের পুত্রগণ

ইহুদি জনগোষ্ঠীর ৪০০০ বছরের ইতিহাস

by এম ইদ্রিস আলী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

670৳860৳Save 190৳ (22%)
Qty
Wishlist
Share

এম ইদ্রিস আলীর 'ইসরায়েলের পুত্রগণ' ইহুদি জাতির চার হাজার বছরের ইতিহাস নিয়ে বাংলা ভাষায় রচিত একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। ইহুদিদের সম্পর্কে ধর্মীয় গ্রন্থগুলোতে একদিকে যেমন তাদেরকে ঈশ্বরের মনোনীত জাতি বলা হয়েছে, তেমনি খ্রিস্টান ও ইসলামি ঐতিহ্যে তাদেরকে অভিশপ্ত ও ঘৃণিত হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। ইতিহাসজুড়ে নির্যাতন, বিতাড়ন ও গণহত্যার শিকার হয়েও কীভাবে একটি জনগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি নিয়ে টিকে আছে, তার কাহিনি এখানে বর্ণিত। ইহুদিদের ধর্মীয় আচার-আচরণ, সংঘাত ও বিদ্রোহ এবং ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যার ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থানের গল্পও স্থান পেয়েছে।

বইটির মূল উপজীব্য ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা, যা ইহুদি জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত। পাশাপাশি সমসাময়িক বিশ্বে জ্ঞান-বিজ্ঞান, শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, প্রচারমাধ্যম ও সমরশক্তিতে ইহুদিদের অবস্থান বোঝার চেষ্টা করা হয়েছে। ইহুদি প্রশ্নে রহস্যের জাল ভেদ করে বাস্তব ইতিহাস জানতে আগ্রহী পাঠকদের জন্য এই গ্রন্থ একটি নির্ভরযোগ্য সহায়ক।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:2nd Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845063425
পৃষ্ঠা সংখ্যা:428
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all