বিশ্বাসঘাতকগণ
by আফসান চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আফসান চৌধুরীর প্রথম বাংলা উপন্যাস 'বিশ্বাসঘাতকগণ'। প্রবন্ধ ও গবেষণার জন্য সুপরিচিত এই লেখক এখানে কল্পকাহিনির ভাষায় তুলে ধরেছেন মানুষের মুক্তির সংগ্রাম ও তার জটিলতাকে। স্বাধীন রাষ্ট্রেও মানুষ কীভাবে ক্ষুধা, শ্রমের শোষণ এবং প্রতারণার মধ্যে বন্দি থাকে, সেই বাস্তবতা উপন্যাসটির কেন্দ্রীয় বিষয়।
বইটির মূল্যায়ন করেছেন বাংলাদেশের প্রবীণ কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস। তার মতে, আফসান চৌধুরী মানুষের জ্বলে ওঠা আর নিভে যাওয়ার তেজ ও গ্লানির মধ্যে তাদের বেঁচে থাকার স্পন্দন ছুঁতে পেরেছেন। লেখক এখানে তেজী ও ক্লান্ত, উদ্বুদ্ধ ও নিস্তেজ জীবনের জটিলতা খোলার চেষ্টা করেছেন, কিন্তু সমাধান বাতলে দেওয়ার পরিবর্তে পাঠককে নিজের অনুসন্ধানে উস্কে দিয়েছেন।
গণমাধ্যম কর্মী, গবেষক ও উন্নয়ন বিশেষজ্ঞ আফসান চৌধুরীর প্রধান আগ্রহের ক্ষেত্র মুক্তিযুদ্ধের ইতিহাস। তিনি উর্দু, বাংলা ও ইংরেজি তিনটি ভাষায় ফিকশন লিখছেন এবং একাধিক তথ্যচিত্রও নির্মাণ করেছেন।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 2nd Edition, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845063142 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 148 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |