পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আলাস্কা থেকে টরোন্টো

by মুনতাসির মামুন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

464৳595৳Save 131৳ (22%)
Qty
Wishlist
Share

আলাস্কার জনমানবহীন প্রান্তর, দুর্গম পথ আর পরিত্যক্ত শহর অভিযাত্রীদের জন্য রেখে দিয়েছে রোমাঞ্চের হাতছানি। সাইকেলে বাংলাদেশের পতাকা বেঁধে তিন বন্ধু, দুজন পুরুষ ও একজন নারী, সাড়া দিয়েছিলেন সেই আহ্বানে। মুনতাসির মামুনের 'পৃথিবীর পথে বাংলাদেশ: সাইকেলে আলাস্কা থেকে টরোন্টো' বইটিতে আলাস্কা থেকে টরোন্টো অভিযানের কাহিনি মুগ্ধ করবে পাঠকদেরকে। অনায়াস গদ্যে তিনি বর্ণনা করেছেন এখনো অনেকটাই বুনো রয়ে যাওয়া এই অঞ্চলের কথা, যেখানে খাবারের লোভে ক্যাম্পের আশেপাশে ঘুরঘুর করে বিশালদেহী গ্রিজলি ভাল্লুক আর প্রত্যন্ত গ্রামগুলোতে আমিষের চাহিদা মেটানো হয় মুজ শিকার করে। ঘাসের মাঝে উবু হয়ে জংলি স্ট্রবেরি খোঁজা মানুষটি যে গহীন অরণ্যে দুবছর ধরে পায়ে হেঁটে ঘুরছেন, কিংবা জঙ্গল থেকে তুলে আনা বুনো ব্লুবেরি যিনি অভিযাত্রীদের উপহার দিলেন, তাঁদের কাহিনি পড়তে গিয়ে পাঠক পৃথিবীর পথে-পথে ছড়িয়ে থাকা এই আপনজনদের সন্ধানে নেমে পড়তে চাইবেন। জনমানবহীন প্রান্তরে এই অভিযানের টুকরো টুকরো গল্পে ভালোবাসা, শ্রদ্ধা, বিনয় ও আন্তরিকতার গভীর উপলব্ধি জন্ম নেবে। সব বয়সি পাঠকের ভালো লাগার মতো একটি বই এটি।

প্রকাশনী:দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল)
সংস্করণ:1st Published, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789845064439
পৃষ্ঠা সংখ্যা:292
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all