অন্য ঘরে অন্য স্বর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অন্য ঘরে অন্য স্বর' বইয়ের গদ্য তীরের মতো সোজা, খটখটে ও শুকনো। এখানে কোনো আবেগের চশমা নেই, বাস্তবকে লেখক ঠিক যেমনটি দেখেছেন তেমনই এঁকেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের খোলা চোখের দৃষ্টি সমকালীনতার মূল অংশটি দেখে নেয় এবং তা তিনি সোজাসুজি লিখে ফেলেন। তাঁর লেখায় হাবাঙ্গারামদের প্রেম নেই, দাম্পত্য জীবন, প্রেম-প্রীতি, পিতৃভক্তি বা বাৎসল্যের উপর তিনি যেন বাজ ফেলেছেন। আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-৯৭) সমাজ, ঐতিহ্য ও ইতিহাস-সচেতন একজন শক্তিমান কথাসাহিত্যিক। ইউপিএল থেকে প্রকাশিত তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'চিলেকোঠার সেপাই' এবং 'খোঁয়ারি'। এই বইয়ের সূচিপত্রে রয়েছে নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী এবং অন্য ঘরে অন্য স্বর।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 6th Edition, April 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |