যথাশব্দ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কথার ভিড়ে অনেক সময় প্রয়োজনীয় শব্দটি মনে পড়ে না। যে শব্দটি জানা আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বিস্মৃত শব্দটির সন্ধান দিতে এবং যে শব্দটি মনে আসছে কিন্তু মনকে ছুঁয়ে যাচ্ছে না, সেই কাঙ্ক্ষিত শব্দটির জন্য এই ভাব-অভিধানের অবতারণা। মুহাম্মদ হাবিবুর রহমান বিভিন্ন সমার্থক ও বিভিন্নার্থক শব্দকোষ এবং পরিভাষাকোষের বাইরে আইন, সংবিধান, বিজ্ঞান ও মানবিকবিদ্যায় সাম্প্রতিককালে ব্যবহৃত এমন অনেক শব্দ স্থান দিয়েছেন যা আজও অভিধানে অন্তর্ভুক্ত হয়নি। শব্দের ব্যবহার বা সম্ভাব্য ব্যবহারের কথা মাথায় রেখে তিনি বহু বিদেশি শব্দও গ্রহণ করেছেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের ভাষায় জমে থাকা অনেক প্রতিশব্দ কালক্রমে অব্যবহারের কারণে হারিয়ে যেতে পারে। আশা করা যায়, যথাশব্দের সন্ধানে এই সংকলন তার একটি দিকনির্দেশনা দেবে। ভাষার স্বাভাবিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সহজ ও সাবলীল রূপটি গ্রহণের চেষ্টা করা হয়েছে। সূচিতে রয়েছে প্রথম শ্রেণী: নির্বস্তুক ভাব, দ্বিতীয় শ্রেণী: স্থান, তৃতীয় শ্রেণী: পদার্থবিজ্ঞান, চতুর্থ শ্রেণী: বস্তু, পঞ্চম শ্রেণী: সংবেদন, ষষ্ঠ শ্রেণী: বুদ্ধিবৃত্তি, সপ্তম শ্রেণী: ইচ্ছা এবং অষ্টম শ্রেণী: চিত্তবৃত্তি।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | পুনর্মুদ্রণ, ২০১৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845060707 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 806 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।