বাংলাদেশের জন্ম
রাও ফরমান আলী খানের 'বাংলাদেশের জন্ম' বইটি পাকিস্তানি শাসনের শেষ দিনগুলোতে ঢাকায় বুদ্ধিজীবী হত্যার নীল নকশায় তার নিজের জড়িত থাকার প্রশ্ন তুলে ধরে। তদানীন্তন পাকিস্তানি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হিসেবে তার জড়িত থাকাটা অস্বাভাবিক নয় বলেই মনে করা হয়, তবে কতখানি জড়িত ছিলেন তা তদন্ত সাপেক্ষ। একাত্তরের মুক্তিযুদ্ধে অপমানজনক পরাজয়ের জন্য পাকিস্তানি জনগণের কাঠগড়ায় তখনকার জেনারেলদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই অপরাধবোধ থেকে মুক্তি পেতে অনেক জেনারেল আত্মজীবনীতে নিজেদের দোষ ঢাকতে চেয়েছেন, আর রাও ফরমান আলীও তার ব্যতিক্রম নন।
লেখক তার 'How Pakistan Got Divided' বইটিতে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিজের সুবিধামতো বর্ণনা করেছেন এবং পাকিস্তানের পরাজয়ের দায় পরস্পরের ঘাড়ে চাপিয়েছেন। অধ্যাপক মুনতাসীর মামুনের দীর্ঘ ভূমিকায় এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। বইটি থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে পাঠকের মনে নানা প্রশ্ন জাগবে এবং অগোচরে থাকা অনেক সত্য বেরিয়ে আসবে বলে আশা করা যায়। ইতিহাসের সেই সত্য নিয়েই রচিত হবে প্রকৃত ইতিহাস, আর রাও ফরমান আলী খানের উপস্থাপিত তথ্যের চ্যালেঞ্জ জানাতে অনেকেই এগিয়ে আসবেন।
| প্রকাশনী | : | দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউ পি এল) |
| সংস্করণ | : | 12th Printed, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789845060615 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।