সেইসব সন্ধ্যা
by শামস সাইদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শামস সাইদের 'সেইসব সন্ধ্যা' উপন্যাসের শুরু কলকাতার এক ব্যস্ত হাসপাতালের আইসিইউ রুমে। সন্ধ্যার প্রথম প্রহরে অন্তিম শয্যায় শুয়ে আছেন বীণা মজুমদার, স্বামী সাধনবাবু আর ছেলে সুবোধের কথা ভাবতে ভাবতে তিনি হারিয়ে যান অতীতের পথে। সেই পথ ধরেই তিনি উঠে পড়েন স্বর্গগামী ট্রেনে, আর পৃথিবীতে রেখে যাওয়া শরীরটা নিয়ে পরদিন সন্ধ্যায় ছেলে সুবোধ মাকে নিয়ে আসে বেহালার দোতলা বাড়িতে।
মায়ের শরীরকে চিতায় না তুলে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সুবোধ। মায়ের প্রতিটি টিপসই এনে দেবে মদ পানের নিশ্চয়তা, বছরের পর বছর বাবাকে ফাঁকি দেওয়ার সেই স্বপ্ন পূরণ হবে এবার। কিন্তু রহস্যে ঘেরা সেই দোতলা বাড়িতে কোনো এক সন্ধ্যা সুবোধের জন্য হয়ে ওঠে কালসন্ধ্যা। জীবনের হিসাবনিকাশে মদের দাম তাকে ফেরত দিতে হয় কড়ায় গণ্ডায়। অদ্ভুত, রহস্যময় আর ভয়াবহ এই গল্প পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।
| প্রকাশনী | : | বায়ান্ন (৫২) |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |