শিক্ষকতার ঝুড়ি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোহাম্মদ শাহজামান শুভর 'শিক্ষকতার ঝুড়ি' শিক্ষকতা পেশার গভীর তাৎপর্য নিয়ে লেখা একটি বই। শিক্ষক যে শিক্ষার কারিগর এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে কথা স্মরণ করিয়ে দেয় লেখক। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে পারেন আদর্শ সমাজ।
বইটিতে লেখক দৈনন্দিন জীবনের সহজ উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছেন। যেমন, অতিথি আপ্যায়নে কোল্ড ড্রিংকসের বদলে লেবুর শরবত বা ডাবের পানি পরিবেশনের পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্যের ক্ষতি আর আর্থিক ক্ষতি, দুই দিক থেকেই কোল্ড ড্রিংকস যে অনুচিত, তা তিনি তুলে ধরেছেন। শিক্ষকতা পেশার নৈতিক দায়িত্ব আর সমাজ গঠনে তার ভূমিকা নিয়ে আগ্রহী যে কেউ বইটি পড়তে পারেন।
| প্রকাশনী | : | বায়ান্ন (৫২) |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849767862 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |