এপোথিওসিস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আতাউর রহমান সিহাবের 'এপোথিওসিস' এমন এক গল্প যেখানে পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসছে। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল মানুষের মধ্যে, কিন্তু কে জানতো তা ছড়িয়ে পড়বে স্বর্গ পর্যন্ত? সেইন্ট গ্যাব্রিয়েল নেমে এলেন পৃথিবীতে, খুঁজতে সেইন্ট মাইকেলকে, ফেরেশতাদের সেনাপ্রধানকে।
স্বর্গের এই গোলযোগের মধ্যেই শয়তান তার পিশাচবাহিনী নিয়ে পৃথিবীতে হাজির। তাদের সাহায্য করছে 'অর্ডার অব মাউন্ট হেরমন' নামের এক গুপ্ত সংগঠন। সিরিয়ার যুদ্ধ থেকে পালিয়ে আসা আবদুল্লাহ শুধু নিজের আর পরিচিতদের জীবন বাঁচাতে চায়। বাংলাদেশের জেল থেকে পালানো হিটম্যান ইসমাইলের সাথে তার কী সম্পর্ক? অবিশ্বাসী আবদুল্লাহর বিশ্বাসের ভিত নড়ে যায় এমন সব ঘটনা ঘটতে থাকে।
হাজার বছর ধরে চলে আসা এক ভবিষ্যদ্বাণী হয়তো মানবজাতির একমাত্র রক্ষাকবচ। ঈশ্বর কি মানুষকে পরিত্যাগ করেছেন? মানবজাতির ভাগ্যে কী অপেক্ষা করছে, তা জানতে পড়তে হবে এই অসম যুদ্ধের গল্প।
| প্রকাশনী | : | বায়ান্ন (৫২) |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849482475 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |