এখনো কাটেনি আঁধার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী আবু তাহেরের চতুর্থ কাব্যগ্রন্থ 'এখনো কাটেনি আঁধার' মানুষের চিরন্তন বিশ্বাসকে ধারণ করে, দুঃখের পরে সুখ আসবেই, মেঘ কেটে রোদ উঠবেই। এই আশাতেই মানুষ প্রতিদিন লড়াই করে, দুঃখকে বরণ করে নিয়ে সুখের প্রতীক্ষায় থাকে। কবিও নিজেকে এর ব্যতিক্রম মনে করেন না, তিনিও বেঁচে থাকার এই সংগ্রামের মধ্য দিয়ে গেছেন, তবে তার জীবনে প্রতারণা করেছে সুযোগ, এখনো কাটেনি তার আঁধার, এখনো ভাগ্যের আকাশ মেঘমুক্ত হয়নি।
এই কবিতাগুলোতে উঠে এসেছে যাপিত জীবনের দুঃখবোধ আর প্রতিকূলতার সাথে লড়াইয়ের চিত্র। বিশেষ করে করোনাকালের তিক্ত অভিজ্ঞতা থেকে লেখা বেশ কয়েকটি কবিতা এই সংকলনে স্থান পেয়েছে, যা সময়ের সাক্ষী হয়ে থাকবে। যারা জীবনের বাস্তবতা ও হতাশার মধ্যেও আশার আলো খুঁজে বেড়ান, তাদের হৃদয়ে এই কবিতাগুলো স্পর্শ করবে নিশ্চিতভাবে।
| প্রকাশনী | : | বায়ান্ন (৫২) |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849626695 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |