ঝড় ও জনৈক চিন্তাবিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহম্মদ নিজামের 'ঝড় ও জনৈক চিন্তাবিদ' এমন এক উপন্যাস যা পাঠককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। পৃথিবীর ইতিহাস জুড়ে মানুষ নিজেকে বাঁচাতে যত রক্ত ঝরিয়েছে, নিজের ঈশ্বরকে বাঁচাতে তার চেয়ে বেশি ঝরিয়েছে। সেই যুদ্ধের ইতি এখনও ঘটেনি।
বিজ্ঞানের দার্শনিকরা বলেন, কোয়ার্ক নামের জড় কণা দিয়ে তৈরি এই বিশ্বব্রহ্মাণ্ড। মানুষের দেহ আর পাথুরে দেয়ালের মধ্যে উপাদানগত কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু সংখ্যা আর বিন্যাসে। তাহলে জাবের আলী কেন উগ্র ধর্মযোদ্ধা? তাঁর পৌত্র মিথুন কেন পৃথিবীর নানা প্রান্তের প্রত্নস্থল খুঁড়ে দেবদেবীর সংগ্রহশালা 'Museum of God' তৈরি করতে চায়? এই দাদা-নাতির সংঘাতের মধ্য দিয়েই এগিয়েছে গল্প।
এমন গল্পের শেষ বলে কিছু নেই, যত পড়বেন ততই টের পাবেন আপনি আসলে কিছুই জানেন না। বিজ্ঞান দুই হাজার কোটি বছর আগের ইতিহাস শোনালেও মন তৃপ্ত হয় না। স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষ হিসেবে প্রতিনিয়ত ভেতরের প্রজ্ঞা জানতে চায়, এরপর কি?
| প্রকাশনী | : | বায়ান্ন (৫২) |
| সংস্করণ | : | ২য় সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849445500 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 183 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |