মোর্শেদা হোসেন রুবীর 'বৈরীপ্রিয়া' উপন্যাসের নায়িকা খানসা, এক স্থির, জেদি আর সাহসী মেয়ে। অনমনীয় হলেও মিশুক, বন্ধুবৎসল, কিন্তু তার স্বভাবে বৈরীতাই যেন প্রকট। শৈশব পেরোনোর আগেই এক নোংরা অভিজ্ঞতার শিকার হয়ে সে শিখে ফেলে কাপুরুষদের মোকাবিলা করার কৌশল। যাদের প্রতি বিশ্বাস জন্মায়, তাদের বেশিরভাগই হয়ে ওঠে নারীখাদক, তাই সে হয়ে ওঠে দুর্দমনীয়া।
পরিবার আর সমাজের চাপে বাধ্য হয়ে বিয়ে করতে হয় খানসাকে, কিন্তু স্বামীর সাথে প্রেম জমে না। একদিন এই বিশ্বাসের ঘরেও ভাঙন ধরে, প্রবাসী জীবনে সে হয়ে পড়ে একা আর অরক্ষিত। আবারও একজন পুরুষ এগিয়ে আসে, ভালো না মন্দ বোঝার উপায় নেই। এবার বিয়ে হয় বাধ্য হয়ে নয়, কিছুটা বাধিত হয়ে। এরপরের কাহিনি পাঠককে ভাবিয়ে তুলবে।
| প্রকাশনী | : | বই বাজার |
| সংস্করণ | : | 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849579205 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 376 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।