বঙ্গসুন্দরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিহারীলাল চক্রবর্তীর 'বঙ্গসুন্দরী' (১৮৭০) বাংলা কাব্যসাহিত্যের একটি উল্লেখযোগ্য সৃষ্টি। দশটি সর্গে বিভক্ত এই কাব্যে কবি প্রকৃতি ও নারীকে একই অবয়বে দেখেছেন, যেখানে প্রতিটি সর্গে ফুটে উঠেছে চিরায়ত বাঙালি নারী ও প্রকৃতির রূপ। বিহারীলালের হাত ধরেই বাংলা সাহিত্যে প্রথম বিশুদ্ধ গীতিকবিতার সূচনা হয়, আর রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে যথার্থই 'ভোরের পাখি' বলে অভিহিত করেছেন।
বাংলা কবিতার বহির্মুখী ধারাকে অন্তর্মুখী করতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে 'সারদামঙ্গল' (১৮৭৯), যা তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত, 'স্বপ্নদর্শন', 'সঙ্গীত শতক', 'নিসর্গদর্শন', 'বন্ধুবিয়োগ', 'প্রেম প্রবাহিনী', 'মায়াদেবী', 'ধূমকেতু', 'নিসর্গসঙ্গীত', 'বাউল বিংশতি' ও 'গোধূলি'। প্রতিটি কাব্যই বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849805298 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |