কবির মজুমদারের 'ছোট ছোট দুঃখ-কথা' গ্রন্থে জীবনকে দেখা হয়েছে বাস্তব ও কল্পনার মিশ্রণ হিসেবে। এখানে গল্প আছে, কবিতাও আছে, সব মিলিয়ে সুখ-দুঃখের এক সহজ-সরল চিত্র ফুটে উঠেছে। জীবনে কখনো দুঃখ সুখের মতো মনে হয়, আবার সুখও কখনো বেদনার মতো বাজে, এই আপাতবৈপরীত্যের কথাই লেখায় লেখায় ধরা পড়েছে।
বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ ফেসবুক মন্তব্যে লেখকের ছেলেবেলার লোমহর্ষক বর্ণনার প্রশংসা করে লিখেছেন, "লিখে ফেলো। ভালো লেগেছে তোমার ছেলেবেলার লোমহর্ষক বর্ণনা। আমাদের ছেলেবেলা তো আমাদের ফেলে আসা ইতিহাসের অংশও।" পাঠক নিজেই পড়ে দেখতে পারেন এই লেখাগুলোর আবেদন কতখানি।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840432110 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।