মুক্তিযুদ্ধের অন্তিম যাত্রা
by নাসের রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধের অন্তিম যাত্রা' — নাসের রহমানের এই গল্পগ্রন্থে সমকালীন কথাসাহিত্যের এক সৃজনশীল ও বহুমাত্রিক লেখকের ছাপ স্পষ্ট। সহজ-সরল, প্রাঞ্জল ভাষায় গল্প রচনায় তাঁর অনায়াস দক্ষতা প্রশংসনীয়। প্রতিটি গল্পের নামেই কাব্যময়তা; শব্দচয়ন ব্যঞ্জনাধর্মী। লেখক স্বপ্নের ভুবন তৈরি করেছেন বাস্তবতার নিরিখে, শিল্পের ধারায়। মানুষের বিচিত্র সম্পর্ক, হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট, একাকিত্ব, নিসর্গ — সবই তাঁর রচনার অনুষঙ্গ। এমনকি করোনাকালীন মহামারিতে বিপন্ন মানুষের নিঃসঙ্গতাও শৈল্পিক রূপ পেয়েছে তাঁর গল্পে। আর সবকিছুকে ছাপিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও মহান স্বাধীনতার স্বপ্ন। বিষয়-বৈচিত্র্যে ভরপুর এই গল্পগুলো শুধু গল্প নয়, জীবনের খণ্ডচিত্র — শিল্প-উত্তীর্ণ, প্রাসঙ্গিক এক সমাজনির্ভর দলিল।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | February 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840429882 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |