ডেটলাইন : ভূষণপুর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাসনাত আবদুল হাইয়ের 'ডেটলাইন : ভূষণপুর' উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে কল্পিত গ্রাম ভূষণপুর, যা বাংলাদেশের অন্য যেকোনো গ্রামের মতোই। দশ ভাগের আগে এই গ্রামে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি ছিল না বললেই চলে। হিন্দু-মুসলমানরা বংশপরম্পরায় সুখ-দুঃখে মিলেমিশে জীবনযাপন করত। কিন্তু দেশ ভাগের সময় সাম্প্রদায়িকতার বিষ এবং একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের নৃশংসতা ভূষণপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে।
অনেক হিন্দু পরিবার ভারতে চলে যায়, আর শিক্ষিত মুসলমান ছেলেরাও গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। গ্রামকে স্বনির্ভর করার স্বপ্ন দেখেছিল যাঁরা, তাঁদের হতাশ হয়ে ফিরে যেতে হয় বা পূর্বপুরুষের ভিটে ছাড়তে হয়। এরই মধ্যে গ্রামের সাবেক জমিদার নন্দন শুরু করেন এক সামাজিক-আধ্যাত্মিক আন্দোলন, যেখানে সব ধর্মের সমন্বয়ে খোঁজা হয় সহযোগিতা ও সংহতির পথ।
অতীত ও বর্তমানকে ধারণ করে লেখা এই উপন্যাস শুধু ভূষণপুরের নয়, বাংলাদেশের বহু গ্রামের মুক্তি ও প্রগতির প্রেরণার কথা বলে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840414695 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |