ভাষা সাম্রাজ্যবাদ ও মানবাধিকার
by সালিম সাবরিন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালিম সাবরিনের 'ভাষা সাম্রাজ্যবাদ ও মানবাধিকার' বইটি ভাষা-আগ্রাসন ও তার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক গভীর অনুসন্ধান। ইতিহাসের বিভিন্ন পর্বে সাম্রাজ্যবাদী শক্তিগুলো কীভাবে দাসত্বের শৃঙ্খল হিসেবে মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে, সেই চিত্রই এখানে তুলে ধরা হয়েছে। বর্তমান পুঁজিবাদী সভ্যতায় আমেরিকায়নের কৌশল হিসেবে বিশ্বজুড়ে ইংরেজি ভাষার বিস্তার কীভাবে ঘটছে, তার পূর্বাপর প্রেক্ষাপটও এই গ্রন্থে স্থান পেয়েছে।
লেখক দেখিয়েছেন কীভাবে ভাষা ও সংস্কৃতির ওপর আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে শাসক-শাসিত সম্পর্কের রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে। প্রযুক্তি ও পুঁজির বিস্তারে মানুষ শিকড়ছিন্ন হচ্ছে, নিজ দেশেই পরবাসী হয়ে পড়ছে কিংবা বিদেশে গিয়ে হারাচ্ছে নিজস্ব স্বাতন্ত্র্য। বিভিন্ন জাতির সংগ্রাম ও মানবতার বিপন্নতার খতিয়ানও উঠে এসেছে এই গ্রন্থে। অতীত ও সমকালীন বিশ্বের ভাষা-পরিস্থিতি এবং রাজনৈতিক অধিকারহীনতার এই চিত্র বাংলা ভাষাচিন্তায় নতুন মাত্রা যোগ করেছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840422562 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |