শ্রেষ্ঠ রাঁধুনি পুরস্কার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফয়েজ তৌহিদুল ইসলামের উপন্যাস 'শ্রেষ্ঠ রাঁধুনি পুরস্কার' বাঙালির নতুন সংস্কৃতিচর্চা, শ্রেষ্ঠ রাঁধুনি প্রতিযোগিতাকে কেন্দ্র করে এগিয়ে যায়। ঈদের দিনে 'আমাদের টিভি' আয়োজন করে দেশব্যাপী লাইভ এই প্রতিযোগিতা। বিত্তহীন কবিয়াল হাসান আলীর মেয়ে রুকু রান্নার দক্ষতায় ভরসা করে অংশ নেয়, কিন্তু প্রতিযোগিতার সময় বিশেষজ্ঞদের নির্দেশিত মসলাপাতি তো দূরের কথা, খাসির মাংসটুকুও তার জোগাড় হয় না, কারণ তার বাবা এ বছর কোরবানিই দিতে পারেনি।
ধনীদের দান করা মাংস আর সামান্য মসলা দিয়েই রুকু রান্না শেষ করে। টিভি চ্যানেলের পাঠানো লাইভ মেন্টর মৃদুলের সঙ্গে রুকুর ঘটনাপরম্পরায় অন্য এক সম্পর্ক গড়ে ওঠে। তারা স্বপ্ন দেখে বিচারকরা মসলা বা মাংস নয়, রাঁধুনির হৃদয়ের শ্রেষ্ঠত্ব বিচার করবেন। কিন্তু সেটা আর হয় না। রুকুর জীবন দিয়েই প্রমাণিত হয়, আমরা যাকে নিজের সংস্কৃতি বলি, তা আসলে আমাদের নয়, রাজনীতি ও ধর্মনীতির মতো অনেক আগেই এক বিশেষ শ্রেণির দখলে চলে গেছে। রুকুর করুণ জীবন ও মৃত্যু দেখিয়ে দেয় কীভাবে 'আমাদের' সবকিছু 'তাহাদের' হয়ে গেল। উপন্যাসের হতভাগিনী চরিত্র রুকুর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পাঠকরা তার জীবন দেখে কাঁদতে পারেন, কিন্তু এলিট শ্রেণির জন্য এই উপন্যাসে প্রবেশ নিষিদ্ধ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840431526 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |