জার্মানি অতীত ও বর্তমান

by ড. মুকিদ চৌধুরী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

2730৳3500৳Save 770৳ (22%)
Qty
Wishlist
Share

ড. মুকিদ চৌধুরীর 'জার্মানি অতীত ও বর্তমান' জার্মান জাতির সুদীর্ঘ ইতিহাসের এক পূর্ণাঙ্গ দলিল। খ্রিষ্টপূর্বের রোমান ঐতিহাসিকদের রচনায় জার্মান জাতি ছিল বর্বর, মদ্যপ ও যুদ্ধপ্রিয়। কালক্রমে তারা রোমান ভাষা, ধর্ম ও রীতিনীতি আয়ত্ত করে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। ১৮৭১ সালের ১৮ জানুয়ারি অটো ফন বিসমার্ক নতুন রাষ্ট্র জার্মানির জন্ম দেন, যা ইউরোপীয় রাজনীতিতে ফ্রান্সের শক্তিকে ক্ষুণ্ন করে জার্মানির প্রাধান্য প্রতিষ্ঠা করে।

শিল্পজগতে দানবীয় পদক্ষেপে প্রবেশ করে জার্মানি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক সাম্রাজ্যবাদের প্রতিযোগিতায় লিপ্ত হয়। দুই বিশ্বযুদ্ধের পর দেশটি পূর্ব ও পশ্চিম জার্মানিতে বিভক্ত হয় এবং নির্মিত হয় বার্লিন প্রাচীর। ১৯৯০ সালে সেই প্রাচীর ভেঙে দুই জার্মানি এক হয়। ইউরোপীয় সংস্কৃতিতে জার্মান জনগোষ্ঠীর অবদান অসামান্য, লেখক, শিল্পী, দার্শনিকদের জন্ম দিয়েছে এই দেশ। বর্তমানে জার্মানি ইউরোপীয় ইউনিয়নের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি। বাংলা ভাষায় জার্মানির বিবর্তনের ইতিহাস নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:1st Published, July 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840430796
পৃষ্ঠা সংখ্যা:1008
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all