অল্প স্বল্প গল্প
by হিফজুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হিফজুর রহমানের 'অল্প স্বল্প গল্প' বইটিতে সংকলিত হয়েছে লেখকের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত নানারকম ঘটনা। লেখক হিসেবে তাঁর উত্থানের কাহিনি যেমন আছে, তেমনি সরকারপ্রধানের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতার মজার সব ঘটনাও স্থান পেয়েছে। বহুজাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থার প্রাসাদোপম দুর্নীতির কথা আছে, যা পাঠকের অনেকেরই অজানা। বিখ্যাত রাজনীতিকের মানবিক গুণাবলির কথাও বিধৃত হয়েছে পরতে পরতে।
সাংবাদিক ও লেখকের জীবনযুদ্ধের কথা বলা হয়েছে সাবলীল ও নির্মোহভাবে। কূটনৈতিক মিশনে কাজ করার সময় ষড়যন্ত্রের কারণে প্রায় প্রাণ হারানোর ঘটনাও আছে। বহুজাতিক কোম্পানিতে কাজ করা এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য হাওয়া ভবনের কোপানলে পড়ার কথাও লেখক বিনা দ্বিধায় বলেছেন। সব মিলিয়ে 'অল্প স্বল্প গল্প' পাঠকের কাছে অনেকটা থ্রিলারের মতোই মনে হতে পারে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840427352 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |