নজরুলকে নিয়ে
by মাহবুবুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাহবুবুল হকের 'নজরুলকে নিয়ে' বইটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও চিন্তাধারাকে ঘিরে রচিত। নজরুল যেমন প্রেমের কবি, তেমনি রক্ষণশীলতা, ধর্মান্ধতা আর কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। স্বাধীনতাপিপাসু ও অসাম্প্রদায়িক এই কবির কবিতা ও গান বাঙালির জাতীয় চেতনাকে সমুন্নত করেছে। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর অবস্থান এবং পশ্চাৎপদ মানুষকে সাহস জোগানোর প্রেরণাও এই বইয়ে আলোচিত।
মুক্তিযুদ্ধসহ আমাদের স্বাধিকার আন্দোলনে নজরুলের কবিতা ও গান ছিল প্রেরণার উৎস। দেশে-বিদেশে তাঁকে স্মরণ ও চর্চার নানা দিক এবং সমকালে তাঁর প্রাসঙ্গিকতা নিয়েও আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে। নজরুলপ্রেমী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংকলন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840428656 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |