মুক্তিযুদ্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সিদ্দিকুর রহমানের 'মুক্তিযুদ্ধ' বইটি একাত্তরের ঘটনাবলির স্মৃতিচারণ নয়, বরং একজন মানুষের চোখে দেখা সে-সময়ের বাস্তব চিত্র। মুক্তিযুদ্ধ শুরুর পর লেখক পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সরকারি নির্দেশ অগ্রাহ্য করে পরিবার নিয়ে ঢাকা ছেড়ে দূরবর্তী এক গ্রামে চলে যান। এর ফলে তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরে ঢাকায় ফিরে এসেও তিনি মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতার সাথে যোগাযোগ রাখেন। বেতনহীন, অনিশ্চিত জীবনের মধ্যে তাঁর মাথার ওপর ঝুলতে থাকে সামরিক আদালতের প্রাণদণ্ডের ভয়।
তিন দশকের ব্যবধানে মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর আবহ ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছিল, সেই সময়ে লেখক তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে এনেছেন তখনকার সংগ্রামী চৈতন্যের চিত্র। সেপ্টেম্বর মাসে তাঁকে জানানো হয়, ২২ ডিসেম্বর তাঁকে সশরীরে সামরিক আদালতে হাজিরা দিতে হবে। মুক্তিযুদ্ধের এক সাধারণ মানুষের সাহস আর আত্মত্যাগের এই দলিল পাঠককে আবেগাপ্লুত করবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9848004351 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |