ছায়ার মানুষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাসনাত আবদুল হাইয়ের 'ছায়ার মানুষ' এক রহস্য-রোমাঞ্চকর উপন্যাস। 'সত্য কী? আমরা যা বিশ্বাসযোগ্য করে তুলি, তাই সত্য' এই ভাবনা থেকেই শুরু। বেঁচে থাকতেই উপকথা হয়ে যাওয়া এক চলচ্চিত্র নির্মাতার জীবন নিয়ে ডকুমেন্টারি করতে তার প্রতিষ্ঠিত সিনে-পল্লী 'তরঙ্গ ভিলায়' তথ্য সংগ্রহ করতে আসে শখের চলচ্চিত্র নির্মাতা রাহুল ও এশা।
প্রয়াত নির্মাতার স্ত্রী জেবা ও বিদেশে অধ্যয়নরত কন্যা বিদিশার ব্যবহার ক্রমে ক্রমে তাদের সামনে খুলে দেয় রহস্য ঘেরা এক পৃথিবীর অজানা তথ্য। মা-মেয়ের কথা শুনে এবং স্বচক্ষে একের পর এক দৃশ্য দেখে তারা যা জানতে পারে, তার জন্য তারা প্রস্তুত ছিল না। অল্প সময়ের এই অভিজ্ঞতা তাদের সত্য সম্বন্ধে ধারণাই বদলে দেয়। সত্য আর মিথ্যার মধ্যে যে দেয়াল তা সরে গিয়ে তাদের জীবন পাল্টে যায় আমূল। সত্যের অনুসন্ধানের বিচিত্র ও রোমাঞ্চকর পরিণতির এক শ্বাসরুদ্ধকর কাহিনী।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2012 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840414468 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |