আরাফাতির দিনলিপি
by গোলাম শফিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
লেখক গোলাম শফিকের সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতা মাত্র দুবার হলেও তা ছিল গভীর ও সুদূরপ্রসারী। ঊষর মরুভূমি আর তার রুক্ষ প্রকৃতি তাকে মুগ্ধ করেছিল ভিন্ন মাত্রায়। হজব্রত পালনের সময় ধর্মীয় পর্যটনের অংশ হিসেবে তিনি আরও অনেক স্থান ঘুরে দেখেছেন, আর প্রতিদিনের সেই অভিজ্ঞতা লিখে রেখেছেন রোজনামচায়। সেই দিনলিপিগুলোর সংকলনই 'আরাফাতির দিনলিপি'।
দিনলিপি লেখার সময় লেখকের মনে এসেছে নানা বিচিত্র ভাবনা। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি ও বিশ্ব-রণচিত্রের কুটিলতা তাকে ব্যথিত করেছে, কারণ এসব ধর্মীয় বাণীর সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। লেখাকে প্রধান কর্তব্য জেনে তিনি সর্বত্র বিচরণ করেছেন, এমনকি হারাম শরিফেও তাঁর মনে জেগেছে কবিতার পঙক্তি। গ্রন্থটিতে ছয়টি পরিশিষ্ট ও একটি নির্ঘণ্ট যুক্ত হয়েছে, যা পাঠকের সুবিধা নিশ্চিত করেছে এবং বইটিকে দিয়েছে যৌক্তিক ভিত্তি।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840428830 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |