মিনার মনসুরের দ্রোহের কবিতা
by মিনার মনসুর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্বৈরাচারের রোষানলে পড়ে ১৯৮৩ সালে নিষিদ্ধ হয়েছিল নিভৃতচারী কবি মিনার মনসুরের প্রথম কাব্যগ্রন্থ 'এই অবরুদ্ধ মানচিত্রে'। কারণ তাঁর কবিতার অস্থিমজ্জায় মিশে আছে দ্রোহের আগুন। সামরিক শাসনের ভয়ঙ্কর থাবার ভেতরে তাঁর জন্ম ও বেড়ে ওঠা, আর সেই সময়ের আগ্রাসী চরিত্রই তাঁর লেখায় ফুটে উঠেছে। তিনি লিখেছেন, বাঙালির অবিসংবাদিত নেতা ও স্বাধীনতার মহান স্থপতিকে সপরিবারে হত্যা করা হয়েছে নজিরবিহীন নৃশংসতার সঙ্গে, আর ঘাতকেরা সদম্ভে দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশ। সবচেয়ে গ্লানিকর হলো, বঙ্গবন্ধু যে রাষ্ট্রের জন্ম দিয়েছেন, সেই রাষ্ট্রই ঘাতকের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এই বাস্তবতা তাঁর মধ্যে যে ক্রোধ ও দ্রোহের জন্ম দিয়েছিল, তার বোবা আর্তনাদই গ্রন্থভুক্ত কবিতার বড় অংশ জুড়ে আছে। তবে সবকিছু ছাপিয়ে উঠেছে মা, মানুষ ও মাতৃভূমির প্রতি কবির অনন্য মমত্ববোধ। মজ্জাগতভাবে বিদ্রোহী হলেও উচ্চকণ্ঠ নয় তাঁর কবিতা, বরং ভরা নদীর মতো গতিময় কিন্তু গর্জনহীন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840416134 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 127 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |