Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. শেখ গাউস মিয়ার 'বাংলাদেশের উৎসব ও মেলা' গ্রন্থটি আমাদের লোক-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ গ্রামীণ মেলার ইতিহাস ও বিবরণ তুলে ধরেছে। প্রাচীনকাল থেকেই বিশেষ উৎসব-পার্বণ উপলক্ষে এ মেলার আয়োজন হয়ে আসছে। উৎসবকে আরও আনন্দঘন করে তুলতেই মেলার সৃষ্টি। মানব সমাজের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে উৎসবের ইতিহাস, কালের বিবর্তনে এর সঙ্গে যুক্ত হয়েছে মেলা। এই মেলাগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের সুখ-দুঃখ, হাসি-কান্নার হাজারো স্মৃতি।
তবে বর্তমানে পারিপার্শ্বিক নানা চাপে অনেক মেলা বিলুপ্ত হয়ে গেছে, যা আছে তাও হারিয়ে যাওয়ার পথে। বৃহত্তর খুলনা অঞ্চলের টিকে থাকা মেলাগুলোর তালিকা ও বিবরণ সংরক্ষণ এবং এর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করাই এই গ্রন্থের মূল উদ্দেশ্য। নিজেদের মৌলিক সত্তার সন্ধানে ফিরে যেতে এবং মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে এই বই পাঠককে উদ্বুদ্ধ করবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840415236 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 504 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |