শফিকুল ইসলামের রণাঙ্গনের সারি বাঁধা পথে উঠে এসেছে তরুণ পুলিশ অফিসার আনিসুল হকের দেখা নানা বাস্তব ঘটনা। স্বাধীনতার আগে পুলিশে যোগ দেওয়া এই তরুণের চাকরির নানা বিড়ম্বনার পাশাপাশি স্থান পেয়েছে '৭০-এর ভোলার ঘূর্ণিঝড়ে লালমোহনে মৃতদেহ সৎকারের ঘটনা, সেই বছরের ২০ জানুয়ারি থেকে ইয়াহিয়ার ঢাকা সফরের সময়কার কিছু ঘটনা, এবং অসহযোগ আন্দোলনের শুরুর দিকের ঢাকার পরিস্থিতি। ঝালকাঠির অসহযোগ আন্দোলন, থানা থেকে অস্ত্র নিয়ে মুক্তিবাহিনীর যুবকদের সঙ্গে ডুমুরিয়া, আটঘর, কুড়িয়ানার পেয়ারা বাগানে অবস্থান, এবং সেখানে কমরেড সিরাজ শিকদারের সঙ্গে একত্রে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের বিবরণ রয়েছে এতে। কমরেড সিরাজ শিকদারের রাজনৈতিক দর্শন ও বিচক্ষণতা, গৌরনদীর হাসনাবাদ উজিরপুরের ধামুরা হয়ে মুজিবনগর গমন, ভারতের বশিরহাটের পিফা ইয়থ ক্যাম্পে কাজ করা, বিলাইছড়ি-কক্সবাজারের দুর্গম এলাকা, রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং ধীরাজ ভট্টাচার্যের 'যখন পুলিশ ছিলাম' উপন্যাসের প্রেমগাঁথা টেকনাফের মাথিনের কূপের পাশে স্মৃতিচারণের মতো ঘটনাও বইটিতে স্থান পেয়েছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০০৭ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847000600042 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।