বিদ্যাসাগর জন্ম-দ্বিশতবর্ষে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিদ্যাসাগর বাঙালির আধুনিকতার যাত্রাবিন্দু। বিধবাবিবাহ প্রচলন ও নারীশিক্ষা বিস্তার ছিল তাঁর শ্রেষ্ঠ কীর্তি, পাশাপাশি বাংলা বর্ণমালা সংস্কার এবং আধুনিক বাংলা গদ্যের ভিত্তি স্থাপনেও তাঁর অবদান অনস্বীকার্য। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সংস্কৃতির সূচনাও তাঁর হাত ধরেই। মাতৃভক্তির জন্য তিনি প্রবাদপুরুষ, আর বিপদে পড়া মানুষের প্রতি তাঁর উদার সহযোগিতা তাঁকে করেছে করুণাসাগর।
'বিদ্যাসাগর জন্ম-দ্বিশতবর্ষে' সংকলনটিতে তাঁর মৃত্যুর পর নানাজনের স্মৃতিচারণা, শ্রদ্ধানিবেদনমূলক বক্তৃতা এবং বিভিন্ন সময়ে গবেষকদের মূল্যায়নধর্মী রচনা স্থান পেয়েছে। তাঁর অবদান নিয়ে নানা চিন্তাবিদের বিশ্লেষণ ও বিদ্যাসাগরকে নিয়ে রচিত কয়েকটি কবিতাও আছে এই সংকলনে। ঐতিহাসিক মূল্যের পাশাপাশি এই রচনাগুলো বিদ্যাসাগরকে বোঝার নানামুখী দিক খুলে দেয় পাঠকের সামনে।
এই গ্রন্থটি তাঁর জন্ম-দ্বিশতবর্ষে সংগ্রামী স্মৃতির প্রতি আমাদের নিবেদন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840425006 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 528 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |