কিছুই হারায় না
by আকিদুল ইসলাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আকিদুল ইসলামের সংকলন 'কিছুই হারায় না'-এ স্থান পেয়েছে মোট ৪১টি উপকথা, লোককথা, প্রবাদগল্প ও রূপকাহিনি। এগুলোর সবকটিই সংগৃহীত, কোনোটি কোনো প্রকাশিত গ্রন্থ থেকে নেওয়া হয়নি। বরং সামাজিক যোগাযোগমাধ্যম এবং লোকমুখে শোনা গল্পগুলোই এখানে জায়গা পেয়েছে। লেখক অনেক চেষ্টা করেও কোনো কাহিনির নির্দিষ্ট লেখকের নাম খুঁজে পাননি, তাই 'সংগৃহীত' শব্দটিই ব্যবহার করেছেন।
বেশিরভাগ কাহিনি চিরায়ত বাংলায় বহুকাল ধরে প্রচলিত, কয়েকটি সমসাময়িক হলেও সেগুলোও প্রবাদতুল্য। প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে মানুষের যাপিত জীবনের অভিজ্ঞতা, যা পাঠকের কাছে পৌঁছালে হয়ে ওঠে আলোকিত উপদেশ। এই উপদেশগুলো যুগের পর যুগ ধরে মানুষকে সমৃদ্ধ করেছে, পথচলাকে করেছে মসৃণ। সময়ের ব্যবধানে এসব কাহিনির পুরোনো হওয়ার নেই, বরং কালোত্তীর্ণ হয়ে উঠেছে। যারা কোনোভাবে এই গল্পগুলোর সঙ্গে জড়িত, তাদের প্রতি লেখকের কৃতজ্ঞতা ও ভালোবাসা এই বইয়ের পাতায় পাতায়।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840428687 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |