জগদীশচন্দ্র বসুকে লেখা রবীন্দ্র পত্রাবলী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৮৯৬ সালে জগদীশচন্দ্র বসু বৈজ্ঞানিক সফর শেষে দেশে ফেরার পর রবীন্দ্রনাথ ঠাকুর অভিনন্দন জানাতে ম্যাগনোলিয়া ফুল নিয়ে তার বাড়িতে যান। বাড়িতে না পেয়ে ফুলগুচ্ছ রেখে আসেন। সেখান থেকেই শুরু হয় দুই বাঙালি কীর্তিমানের প্রগাঢ় বন্ধুত্ব। শিলাইদহে রবীন্দ্রনাথের অবস্থানকালে জগদীশচন্দ্র প্রায়ই আসতেন সেখানে। কলকাতা ও দার্জিলিংয়ে বসত তাদের ঘরোয়া আড্ডা। রবীন্দ্রনাথ তার 'কথা' কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন জগদীশচন্দ্রকে, আর জগদীশচন্দ্র তার 'The Nervous Mechanism of Plants' বইটি উৎসর্গ করেছেন বন্ধুকে। বিজ্ঞান গবেষণার পথ সুগম করতে জগদীশচন্দ্র প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির, আর শিক্ষা-সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথ গড়ে তোলেন শান্তিনিকেতন। অর্থাভাবে জগদীশচন্দ্র বিলেতে গবেষণা বন্ধ করার সিদ্ধান্ত নিলে রবীন্দ্রনাথ রাজা-মহারাজাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পাঠিয়ে দেন, যা তাকে বিশ্বখ্যাতি এনে দেয়। কাজী রেহানা মাসুদের 'জগদীশচন্দ্র বসুকে লেখা রবীন্দ্র পত্রাবলী' গ্রন্থে দুই বন্ধুর পরস্পরকে লেখা চিঠিগুলো স্থান পেয়েছে, যা তাদের সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিকতা বুঝতে সহায়ক।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840422326 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 75 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |