ফারুক আহমেদের 'শহরে মহানগরে' বইয়ের গল্পগুলোর পরস্পর যোগসূত্র কী, এমন প্রশ্ন উঠলে উত্তর দেওয়া যায়, দুটি বড় ধরনের যোগসূত্র পাওয়া যাবে। প্রথমত, এসব গল্পের প্রধান চরিত্র মানুষ, আর দ্বিতীয়ত, সেই মানুষগুলো নগরে বা মহানগরে বাস করে। শুধু বসবাসই নয়, তাদের যাপন ও মনোজগতে বড় প্রভাব বিস্তার করছে নগর, তাই বইয়ের নামও সেই শহরে মহানগরে বাস করা মানুষের জীবন।
সেই জীবন খানিকটা বাস্তব, খানিকটা পরাবাস্তব, খানিকটা অস্পষ্ট, খানিকটা গ্লানির, খানিকটা প্রতারণার, আবার খানিকটা অবিশ্বাসের — এমন নানা অনুষঙ্গের চিহ্ন ও বিস্তার এর ভেতরে। এরপর যা আছে, তা জানতে গেলে গল্পগুলো পাঠ করতে হবে, তবেই এর ভেতরকার আধার ও আধেয় খুঁজে পাওয়া যাবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840431762 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।