যুদ্ধে যাওয়ার সময়
by মঞ্জু সরকার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মঞ্জু সরকারের কিশোর উপন্যাস 'যুদ্ধে যাওয়ার সময়' নবীন প্রজন্মের পাঠককে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করবে। একাত্তরের যুদ্ধকালীন জীবনের পটভূমিতে রচিত এই কাহিনিতে বাদল ও গেঁদার মতাে কিশোরদের বীরত্বগাথা আছে। সঙ্গে আছে মানুষের আপস, ভীরুতা ও গ্লানির পরিচয়ও। সব মিলিয়ে উন্মোচিত হয় মুক্তিযুদ্ধের প্রকৃত স্বরূপ।
অবিস্মরণীয় চরিত্র সৃষ্টি আর লেখকের বয়ান-নৈপুণ্যে জীবন্ত হয়ে ওঠে যুদ্ধকালীন সময়। অবিস্মরণীয় দিনগুলোর বিশ্বাসযোগ্য কাহিনি হৃদয়-মন ছুঁয়ে বলে দেয়, মানুষের মুক্তির সংগ্রামে সবসময়ই আসলে যুদ্ধে যাওয়ার সময়। ১৯৯২ সালে সাহিত্য প্রকাশ কর্তৃক প্রথম প্রকাশের পরই পাঠকনন্দিত হয় উপন্যাসটি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হলো পরিমার্জিত সংস্করণ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840428540 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |