মুক্তিযুদ্ধ-সমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক রফিকুল ইসলামের 'মুক্তিযুদ্ধ-সমগ্র' গ্রন্থটি বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের একটি সামগ্রিক ইতিহাস। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহ, ১৯০৫-এর স্বদেশি আন্দোলন হয়ে ১৯৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠা। কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাঙালির জন্য তা হয়ে ওঠে নতুন পরাধীনতার শৃঙ্খল। এরপর ১৯৪৮ ও ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬-এর ছয় দফা ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ধীরে ধীরে গণবিস্ফোরণে রূপ নেয়। ১৯৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও ক্ষমতা থেকে বঞ্চিত হয়, আর পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞের শিকার হয় এ দেশ।
বাংলা ভাষা আন্দোলন থেকে ১৯৭১-এর রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এই গৌরবময় পথচলার নানা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধের সংকলন এটি। পাঠক এখানে পাবেন বাঙালির মুক্তিসংগ্রামের একটি পূর্ণাঙ্গ ও সুসংহত পরিচয়, যা আমাদের ইতিহাসচেতনাকে সমৃদ্ধ করবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840424184 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 700 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |