প্রতিমা উপাখ্যান
by মঞ্জু সরকার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ব্রাহ্মণ পরিবারের রূপবতী কন্যা প্রতিমা আর গরিব কৃষক পরিবারের সন্তান আহমদের প্রেম যেন গ্রামের বুকে এক বিষবৃক্ষের মতো। এই প্রেমের শিকড় কোথায়, তা খুঁজতে গিয়ে উঠে এসেছে মুক্তিযুদ্ধ-পরবর্তী সমাজের নানা চিত্র। মধ্যবিত্ত এক হিন্দু পরিবারকে ঘিরে গড়ে ওঠা এই উপন্যাসে সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা ও অনিশ্চয়তার চিত্র অত্যন্ত বেদনাদায়কভাবে ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেও নিজ পরিবার নিয়ে দেশ ছাড়ার ট্র্যাজেডি রুখতে পারেনি রণজিৎ। লেখক মঞ্জু সরকারের এই গল্পগ্রন্থ ১৯৯০ সালে প্রথম প্রকাশের পরপরই পাঠকপ্রিয়তা লাভ করে ও জেতে আলাওল সাহিত্য পুরস্কার। পাঠকচাহিদার কথা মাথায় রেখে ‘আগামী প্রকাশনী’ থেকে প্রকাশিত হলো এর পরিমার্জিত নতুন সংস্করণ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840424818 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 120 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |