কপি বেছে নিন
195৳260৳Save 65৳ (25%)
Qty
Wishlist
Share

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শিক্ষা' গ্রন্থটি তৎকালীন ভারতবর্ষের, বিশেষ করে বাঙালির অনুসৃত শিক্ষা-কাঠামো, শিক্ষক ও শিক্ষার্থী, শিক্ষা-পরিস্থিতি এবং শিক্ষা-ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞতাসমৃদ্ধ মতামতে ভরপুর। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে শিক্ষার প্রতি অনুরাগ প্রকাশের পাশাপাশি সেই বিদ্যাপীঠে বক্তৃতা দিয়ে তিনি হয়েছেন অনুকরণীয় বিদ্যোৎসাহী। শুধু সংকটের কথা উপস্থাপনই করেননি, সমস্যা থেকে উত্তরণের বিচিত্র পথেরও সন্ধান দিয়েছেন।

লেখাপড়ার মাধ্যম যে মাতৃভাষাই হওয়া উচিত, এ বিষয়ে রবীন্দ্রনাথ জোরালো অভিমত ব্যক্ত করেছেন। ইউরোপের শিক্ষা-সমস্যা ও শিক্ষা-আন্দোলনের সঙ্গে বাংলাদেশের শিক্ষার সুবিধা-অসুবিধার তুলনামূলক চিত্র তুলে ধরে দেশীয় বাস্তবতায় সমাধানের দিক বাতলে দিয়েছেন। তাঁর মতে, সুশিক্ষার লক্ষ্য মানুষকে অভিভূত করা নয়, বরং মুক্তিদান করা। স্বদেশ-সমাজ নিয়ে ভাবনার নানাবিধ প্রবণতায় এই শিক্ষাভাবনা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বহুকাল।

প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
পৃষ্ঠা সংখ্যা:122
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all