সমকালীন রাজনীতি ও উন্নয়ন ভাবনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. বদিউল আলম মজুমদারের 'সমকালীন রাজনীতি ও উন্নয়ন ভাবনা' গ্রন্থটি বাংলাদেশের রাজনৈতিক ও উন্নয়ন প্রসঙ্গের এক বিশ্লেষণধর্মী আয়োজন। চার দশকেরও বেশি আগে বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশের। নানা চড়াই-উতরাই পেরিয়ে নব্বইয়ের পর পুনরায় গণতান্ত্রিক অভিযাত্রায় দেশ এগিয়ে যায়। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর থেকে যেন পেছনের দিকে হাঁটছে দেশ, যা রাষ্ট্রকেই পেছনে টেনে নিচ্ছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর উদ্ভূত অস্থিতিশীল প্রেক্ষাপটে লেখা নিবন্ধগুলোর মাধ্যমে পাঠক তখনকার রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকারের নির্বাচনের বিশ্লেষণ, উন্নয়ন ভাবনা ও স্থানীয় সরকারসংক্রান্ত চিন্তার খোরাক পাবেন। সমকালীন রাজনীতি নিয়ে আত্মজিজ্ঞাসা ও গভীর পর্যবেক্ষণের জন্য এটি একটি প্রাসঙ্গিক বই।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840420780 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 260 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |