রৌদ্র করোটিতে

by শামসুর রাহমান

কপি বেছে নিন
90৳
Only 1 left
Qty
Wishlist
Share

শামসুর রাহমানের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'রৌদ্র করোটিতে' কবিকে নিয়ে গেছে স্বপ্নময় অন্তরঙ্গ জগৎ থেকে বাইরের পৃথিবীর কোলাহলে। জীবন-জগতের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ ঘটেছে এই কবিতাগুলোতে। ভিখিরির চিৎকার, মাতালের প্রলাপ, দোকানের জটলা, গলির বিষণ্ণতা, নগরের কোলাহল, ঢাকা শহরকে যেন তার প্রকৃত রূপে তুলে ধরেছেন কবি।

পার্কের নিঃসঙ্গ বেঞ্চ থেকে খেলনার দোকানের সামনের ভিখিরি, লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ, সবই স্থান পেয়েছে তাঁর কবিতার বিষয়বস্তু হিসেবে। কখনো কখনো আত্মজৈবনিক উপাদানও এসেছে কবিতায়। ফলে তাঁর কবিতা হয়ে উঠেছে উপন্যাসের মতো ব্যাপক, নাটকের মতো দ্বন্দ্বদীর্ণ।

১৯৬৩ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থেই কবি খুঁজে পেয়েছিলেন নিজের কবিতার ভাষা। পরিপার্শ্ব ও প্রতিবেশের মাধ্যমে তিনি দারুণভাবে আলোড়িত হয়েছিলেন, যা এই সংকলনের প্রতিটি কবিতায় স্পষ্ট। শামসুর রাহমানের কাব্যযাত্রার এক গুরুত্বপূর্ণ মোড় এই গ্রন্থটি।

প্রকাশনী:বিভাস
সংস্করণ:2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847034306484
পৃষ্ঠা সংখ্যা:80
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (পুরাতন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all