উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শামসুর রাহমানের 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' কাব্যগ্রন্থের কেন্দ্রে রয়েছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া তৎকালীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা পাওয়া দেশের করুণ পরিণতি কবিকে প্রতিমুহূর্তে পীড়িত করেছে। এই গ্রন্থের চন্দ্রনাথ বণিক আসলে কবির নিজেরই নামান্তর, আর চম্পকনগর রূপকের আড়ালে রয়েছে ঢাকা শহর, যেখানে কবির জন্ম, বেড়ে ওঠা ও জীবিকা সবকিছু জড়িত।
মনসার মুহুর্মুহু আঘাতে জর্জরিত চাঁদ সদাগর এখানে কবি নিজেই। শুধু দেশ নয়, পরিবার, সমাজ ও পৃথিবী নিয়ে কবির ভাবনাও ফুটে উঠেছে নানা কবিতায়। মধ্যবিত্তের দুর্দশা, ভূমিহীন কৃষকের যাতনা, সবই স্থান পেয়েছে এই সংকলনে। নখদন্তহীন সুবিশাল হাতির মতো দাঁড়িয়ে থাকা জাতিসংঘ নিয়েও কবি লিখেছেন, যেখানে তৃতীয় বিশ্বের নবজাতকের নতুন চিৎকার বেজে উঠবে সভ্যতার দিকে।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বাস্তবতা, হতাশা ও সম্ভাবনার এক নিপুণ চিত্রায়ণ এই কাব্যগ্রন্থ। শামসুর রাহমানের রাজনৈতিক সচেতনতা ও শৈল্পিক নৈপুণ্যের এক উজ্জ্বল উদাহরণ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849609186 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |