ঈশিতার অন্ধকার শুয়ে আছে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সমকালীন বাংলা কবিতার অন্যতম প্রধান কণ্ঠস্বর সিকদার আমিনুল হক। সমালোচকরা তাকে নানা অভিধায় চিহ্নিত করেছেন, কেউ বলেন সমকালীন প্রতীকী কবিতার প্রধান প্রতিনিধি, কেউ বলেন পরাবাস্তব কবিদের একজন, আবার কেউ তাকে 'কবিদের কবি' বলে সম্বোধন করেন। আধুনিক মনন, বিশ্বজনীনতা, ছন্দদক্ষতা আর চিত্রকল্পের অসাধারণ উপস্থাপনার কারণে বয়স্ক পাঠক থেকে তরুণ কবিতাপ্রেমী সবাইকে তিনি মুগ্ধ করতে পারেন।
'ঈশিতার অন্ধকার শুয়ে আছে' কাব্যগ্রন্থটি তার সৃষ্টিপর্বের সর্বশেষ সংযোজন। পূর্ববর্তী কাব্যের সঙ্গে এই বইয়ের কবিতার দূরত্ব স্পষ্ট, যা সার্থক কবির রূপান্তরের ইতিহাস। কাব্যপ্রেমীদের জন্য এই নতুন সংকলন একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। উপলব্ধি ও অভিজ্ঞতার বিস্তার উপভোগের সুযোগ করে দেবে এই গ্রন্থ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Print, October 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844016924 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |