একাত্তরের শহীদ বুদ্ধিজীবী : মুক্তিযুদ্ধের চেতনা নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় - দ্বিতীয় খণ্ড
by মেসবাহ কামাল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
১৯৭১ সালে ২৫ মার্চের পরাজয়ের ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক ও ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদররা। ইতিহাসবিদ অধ্যাপক ড. মেসবাহ কামালের সম্পাদনায় বিশ্ববিদ্যালয়ের এই ২০ জন শহীদ শিক্ষাবিদের স্মরণে তিন খণ্ডের এই গবেষণা-গ্রন্থের দ্বিতীয় খণ্ডে স্থান পেয়েছে মুনীর চৌধুরী, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও ড. সিরাজুল হক খানের মতো তিন বিশিষ্ট বুদ্ধিজীবীর জীবনী। সেই সঙ্গে স্থান পেয়েছে ২৫ মার্চ রাতে রোকেয়া হলে সংঘটিত গণহত্যা এবং আলবদর বাহিনীর বুদ্ধিজীবী হত্যার নৃশংসতার ওপর আলোকপাতকারী মৌলিক গবেষণাধর্মী প্রবন্ধ। পরিশিষ্টে সংযোজিত হয়েছে ১৯৭২ সালের ‘দৈনিক বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন এবং অধ্যাপক ড. নুরুল উল্যার স্মৃতিচারণমূলক রচনা। বাঙালির মুক্তির পথ নির্মাণে বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরাই এই গ্রন্থের মুখ্য উদ্দেশ্য।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840427680 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |