শিশুর মন ও শিক্ষা
by মমতাজ লতিফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মমতাজ লতিফের শিক্ষাবিষয়ক গ্রন্থ 'শিশুর মন ও শিক্ষা' অভিভাবকদের জন্য এক প্রয়োজনীয় দিকনির্দেশনা। প্রতিটি বাবা-মা চান সন্তান যেন শিক্ষা ও নৈতিকতায় পরিপূর্ণ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। কিন্তু দৈনন্দিন জীবনের ছোটখাটো আচরণের মাধ্যমে শিশুকে কীভাবে সঠিকভাবে বিকশিত করবেন, সে সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। বাংলা ভাষায় শিশু বিকাশের এই মৌলিক গবেষণাধর্মী বই সত্যিই দুর্লভ।
আমাদের সমাজ ও সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্যকে সামনে রেখে শিক্ষাবিদ মমতাজ লতিফ অসংখ্য বাস্তব উদাহরণের মাধ্যমে বাবা-মায়ের করণীয় ব্যাখ্যা করেছেন। শিশুর মানসিক ও শারীরিক বিকাশে যত্নশীল প্রতিটি অভিভাবকের জন্য বইটি অপরিহার্য। সহজ ভাষায় লেখা এই গ্রন্থ পাঠে শিশু লালন-পালনের জটিল বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840427741 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |