আমাদের সংস্কৃতি ও সংগ্রাম
by কামাল লোহানী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কামাল লোহানীর 'আমাদের সংস্কৃতি ও সংগ্রাম' এদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার ও রাজনৈতিক ঘটনার খণ্ড ইতিহাস নিয়ে রচিত। তেভাগা আন্দোলনের অগ্নিদিন থেকে শুরু করে স্বাধীন বাংলা বেতারের অজানা অনেক কথা, শহীদ আলতাফ মাহমুদের বীরত্বগাথা, ১৯৫০-এর রাজশাহী সেন্ট্রাল জেলের পৈশাচিক হত্যাকাণ্ডের বিবরণ স্থান পেয়েছে এই গ্রন্থে।
লোকজ সংস্কৃতির অন্যতম বাহন যাত্রাকে অশালীন বলে অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন লেখক। গণসঙ্গীত, মুক্তিযুদ্ধের গান, ভাষা আন্দোলনের গান, আবৃত্তি ও কণ্ঠকলা চর্চার মূল্যবান তথ্যসমৃদ্ধ এই সংকলন আমাদের সাংস্কৃতিক ইতিহাসের এক অমূল্য দলিল।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2006 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984401915X |
| পৃষ্ঠা সংখ্যা | : | 247 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |