কম্পিউটার কথকতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোস্তাফা জব্বারের 'কম্পিউটার কথকতা' বাংলাদেশে কম্পিউটার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দলিল। ১৯৬৪ সালে দেশে কম্পিউটার প্রচলন শুরু হলেও সাধারণ মানুষের কাছে তা পৌঁছানোর বড় উদ্যোগ নেওয়া হয় ১৯৮৭ সালে বাংলা ভাষায় কম্পিউটার ব্যবহার চালুর পর। সেই সময় থেকে কম্পিউটারের নানা বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করে এসেছেন লেখক। কম্পিউটারকে শুল্কমুক্ত করা, ভিওআইপি বৈধ করা, সফটওয়্যার রপ্তানি — এসব বিষয়ে তাঁর অবদান উল্লেখযোগ্য।
প্রায় দেড় যুগ ধরে দেশের কম্পিউটার নীতি নির্ধারণে সক্রিয় ছিলেন মোস্তাফা জব্বার। তাঁর ১৮ বছরের লেখা থেকে বাছাই করা সেরা প্রবন্ধগুলো স্থান পেয়েছে এই বইতে। যাঁরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিকাশের ইতিহাস জানতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি প্রয়োজনীয় পাঠ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2005 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844018579 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 191 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |