রণেশ দাশগুপ্ত স্মারকগ্রন্থ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রণেশ দাশগুপ্ত আর নেই। ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে, অনেকের মতে সেটা পরিণত বয়স। তবু তাঁর অনুপস্থিতি ভাবতে কষ্ট হয়। মৃত্যুতে শোক তো আছেই, তার সঙ্গে জড়িয়ে আছে আরেক বেদনা। যে দেশকে তিনি কখনো ছেড়ে যেতে চাননি, জীবনের শেষ বাইশ বছর তাঁকে সেই দেশের বাইরেই কাটাতে হয়েছিল। সেই দিনগুলো অনেক কষ্টের ছিল।
বঙ্গবন্ধু হত্যার পর দেশের চরিত্র যখন রাতারাতি বদলে গেল, তখন অন্বিষ্ট স্বদেশকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে হয়তো আরও কিছু মান-অভিমান জড়িয়ে ছিল। বহু মানুষের ভালোবাসা, অনুরোধ উপেক্ষা করে তিনি বছরের পর বছর কাটিয়েছেন কলকাতার লেনিন স্কুলের অপর্যাপ্ত পরিবেশে। দেশে ফেরার কথা কেউ বললে হেসে বলতেন, 'দেখি, যেতে তো ইচ্ছে হয়।'
এই স্মারকগ্রন্থে ফুটে উঠেছে রণেশ দাশগুপ্তের জীবনসংগ্রাম, দেশপ্রেম ও ব্যক্তিজীবনের নানা ঘটনা। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ দলিল।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2002 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844017191 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 432 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |