মুহম্মদ নূরুল হুদার হাজার কবিতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলা কবিতার দীর্ঘ পথপরিক্রমায় মুহম্মদ নূরুল হুদা এক স্বতন্ত্র নাম। তাঁর সংকলন 'মুহম্মদ নূরুল হুদার হাজার কবিতা' তিন দশকেরও বেশি সময় ধরে চলমান এক সৃষ্টিশীল যাত্রার ফসল। এই কবির কাব্যচর্চার কেন্দ্রে রয়েছে ব্যক্তি, জাতি আর বিশ্বমানবের প্রতি গভীর উপলব্ধি। তিনি একই সঙ্গে স্থানীয় জাতিসত্তা এবং বৈশ্বিক মানব অস্তিত্বের নান্দনিক ব্যাখ্যাদাতা।
সময়ের স্রোতে ভেসে চলা এই কবি তাঁর সৃষ্টিতে নিয়মিত নতুন নিরীক্ষা ও প্রকরণ আনেন। স্বোপার্জিত কাব্যশৈলী আর স্বতন্ত্র নন্দনচেতনার জন্য তিনি সমকালীন বিশ্বকবিতার ক্ষেত্রেও এক তাৎপর্যপূর্ণ শিল্পী। এই সংকলনের পাতায় পাতায় ছড়িয়ে আছে বিষয়ের বৈচিত্র্য আর বহুস্বরের বর্ণিল প্রতিফলন।
জাতিসত্তার কবি হিসেবে খ্যাত এই শিল্পীর কবিতা পড়তে পড়তে পাঠক খুঁজে পাবেন এক ব্যাকুল কাব্যলোকের সন্ধান। এ যেন এক আরশিনগর, যেখানে চিরকালের জন্য উন্মুক্ত দরজা প্রতিটি কাব্যপ্রেমীর জন্য।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844015950 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |