বাংলাদেশ : ১৯৭১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুর রউফ চৌধুরীর 'বাংলাদেশ : ১৯৭১' গ্রন্থটি ১৯৭১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস তুলে ধরেছে। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় এই সংগ্রাম। ১০ এপ্রিল গঠিত হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন। গঠিত হয় মুক্তিবাহিনী, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্সসহ বিভিন্ন বাহিনী।
একদিকে সুশৃঙ্খল, প্রশিক্ষণপ্রাপ্ত ও আধুনিক অস্ত্রে সজ্জিত পাকবাহিনী, অন্যদিকে প্রশিক্ষণহীন, স্বয়ংক্রিয় অস্ত্রবিহীন একদল তরুণ বাঙালির প্রতিরোধ বাহিনী। এই অসম লড়াইয়ের বিশ্লেষণ, পর্যালোচনা ও গবেষণা-তথ্যের মাধ্যমে বইটি রচিত হয়েছে। 'জয় বাংলা ও বাংলাদেশ', 'বিশ্ববাসী ও বিশ্বশক্তি' ও 'চূড়ান্ত অভিযান, বিজয়' শিরোনামে ভাগ করা হয়েছে এই ইতিহাস।
লেখকের ঐতিহাসিক বিশ্লেষণ ও গবেষণা দক্ষতা প্রশ্নাতীত। তাঁর অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ ও বিচার-বিশ্লেষণের পারঙ্গমতা গ্রন্থটির মূল্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিতর্কিত অপব্যাখ্যাহীন এই গ্রন্থে ঐতিহাসিক মূল্যায়ন হয়েছে নিখুঁতভাবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | February 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840422210 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 352 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |